রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

Date:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে এই উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২।

আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ জন। বর্তমানে হাসপাতালটিতে এই উপসর্গ নিয়ে ১৩৮ জন রোগী চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪১১ জন হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে।

Popular

More like this
Related

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ: রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক...

কলকাতায় চঞ্চল চৌধুরীর ২ সিনেমা মুক্তির অপেক্ষায়

দেশের সীমানা পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করে প্রশংসিত...

ইরানে পারমাণবিক হামলা করবে না যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করছে না হোয়াইট...

‘পুলিশ কোনো রাজনৈতিক দলের নয়’—বাস্তবে কি তা প্রতিষ্ঠা করা যাবে?

লেখার শিরোনামে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য ব্যবহার করেছি, ‘পুলিশ কোনো...