কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

Date:

কুমিল্লার বুড়িচং উপজেলায় দেশের অন্যতম বৃহত্তম নিমসার (সবজি) কাঁচাবাজারে যানজট ও দুর্ঘটনা কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

আজ সোমবার সকাল ১১টা থেকে এ অভিযান শুরু হয়।

এর আগে গত ১৫ মার্চ কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার সই করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ এপ্রিল থেকে মহাসড়কের ওপর থাকা অবৈধ বাজার ও দোকান অপসারণে অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে ৩১ মার্চ সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়।

নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা ও কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুল হক।
 

Popular

More like this
Related

স্মার্টফোন আনবে ওপেনএআই, থাকবে না অ্যাপ, কাজ করবে এআই এজেন্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই নাকি নতুন ধরনের একটি স্মার্টফোন...

আমানত ফেরত পেতে চট্টগ্রামে এক্সিম ব্যাংকের সামনে গ্রাহকদের অবস্থান

ব্যাংকে জমা রাখা টাকা ফেরতের দাবিতে এক্সিম ব্যাংকের একটি...

পাকিস্তানকে আন্তর্জাতিক আসরে ছাড় দিলেও দ্বিপাক্ষিক সিরিজে ‘না’ ভারতের

দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও ক্রীড়াক্ষেত্রে নতুন বার্তা দিল ভারত।...

ডেইলি স্টারের ৩৫ বছরে তারকাদের প্রত্যাশা

দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ৩৫ বছরে...