শরীয়তপুরে সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

Date:

শরীয়তপুর সদর পৌরসভার চরপালং এলাকায় ইলেকট্রিক সেচ পাম্পের সঙ্গে বোরকা পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে পৌরসভার চরপালং কীর্তিনাশা নদীর পাড়-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রোজিনা বেগম (৩৫) চরপালং এলাকার ইব্রাহিম সরদারের স্ত্রী।    

পালং মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, সেচ পাম্পটি অরক্ষিত ছিল। পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় রোজিনা বেগমের পরনের বোরকা ও ওড়না মেশিনে পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, সুরতহাল প্রতিবেদনের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোজিনা বেগমের মেয়ে লাবনী আক্তার বলেন, ‘কোনো রাস্তা না থাকায় আমাদের প্রতিদিন এ পাম্পের পাশ দিয়েই যেতে হয়। পাম্পটি সবসময় আমরা খোলামেলা অবস্থায় দেখেছি। যদি পাম্পে বেড়া জাতীয় কিছু থাকতো, তাহলে আজ মাকে হারাতাম না।’

তিনি বলেন, ‘যাদের অবহেলায় আমার মায়ের মৃত্যু হয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসন যেন ব্যবস্থা নেয়।’

এ বিষয়ে জানতে চাইলে সেচ পাম্পের শেয়ারহোল্ডার কাশেম মোল্লা ডেইলি স্টারকে বলেন, সকালে পাম্প চালু করে চালক নাস্তা করতে যান। ওই সময় দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, ওই নারীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
 

Popular

More like this
Related

ভারতে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ধর্মীয় রাজনীতির উত্থান, বিস্তার ও ভবিষ্যৎ

পশ্চিমবঙ্গ বিজেপির করতলগত হলো। অনেকদিন ধরেই এই ধরনের একটা...

৬৯ বছর পর কেন লোকসানে হোন্ডা?

জাপানের বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ‘হোন্ডা’-এর নাম শোনেনি, এমন...

বাণিজ্য চুক্তির প্রভাব: ৪ মাসে যুক্তরাষ্ট্র থেকে আমদানি দ্বিগুণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) প্রভাব পড়তে...

প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে দুঃসংবাদ শুনল পাকিস্তান...