ঢাকার সঙ্গে ইতিবাচক ও গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী দিল্লি: প্রধানমন্ত্রীকে প্রণয় ভার্মা

Date:

পারস্পরিক স্বার্থ ও দ্বিপাক্ষিক লাভের ভিত্তিতে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী পন্থায় একত্রে কাজ করার বিষয়ে ভারতের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার এই আগ্রহের কথা জানান।

বৈঠক শেষে ভারতীয় হাইকমিশন জানায়, আলোচনায় দুই দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে দ্বিপাক্ষিক সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের আলোচনায় জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসা সহজীকরণ, প্রযুক্তিগত অংশীদারত্ব এবং বিদ্যুৎ ও জ্বালানিখাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো স্থান পায়।

হাইকমিশনার জোর দিয়ে বলেন, অর্থনৈতিক ও সংযোগমূলক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি সাংস্কৃতিক ও দুই দেশের জনগণের মধ্যে বিনিময় বৃদ্ধির মাধ্যমে ভারত-বাংলাদেশ সহযোগিতাকে ভৌগোলিক নৈকট্য থেকে নতুন সুযোগে রূপান্তর করা উচিত।

বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন।
 

Popular

More like this
Related

জেডি ভ্যান্স, উইটকফ ও আরাঘচির সঙ্গে আসিম মুনিরের রাতভর আলোচনা

আজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমন্বিত হামলার ৩৮তম দিন। এই...

চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের ৫ শাখায় আমানতকারীদের তালা

আমানতের ওপর মুনাফা কেটে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার এবং টাকা...

পাঞ্জাবের অদ্ভুত ক্যাচ মিসের মহড়ার ব্যাখ্যা করলেন অশ্বিন

যুজবেন্দ্র চেহেল নিজেকে চরম দুর্ভাগা ভাবতেই পারেন। তার বলে...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘মাইকেল’, দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে

পপসম্রাট মাইকেল জ্যাকসনকে ঘিরে বিশ্বজুড়ে অগণিত ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ...