বরিশালে ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১ টন চাল জব্দ

Date:

বরিশালের মুলাদী উপজেলায় এক ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও এক টন সরকারি চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে চরকালেখান ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য সুমন ঘরামীর বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা।

অভিযানকালে ইউপি সদস্য সুমনের বাড়ির সামনে থেকে ২০০ লিটার ডিজেল ও এক টন সরকারি চাল উদ্ধার করা হয়। সে সময়ে তার ভাই বাচ্চু আলমের গরুর খামার থেকে আরও ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় বাচ্চু আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা বলেন, সুমন ও তার ভাই ডিজেল মজুতের বিষয়টি স্বীকার করেছেন। সুমন জানান, কয়েকদিন আগে এক ডিলারের কাছ থেকে ডিজেল কিনে মজুত করেন।
 

Popular

More like this
Related

এবার শেষ ওভারে দিল্লির জয়ের নায়ক মিলার

গুজরাট টাইটান্সের বিপক্ষে সেই শেষ ওভারের 'খলনায়ক' আজ বেঙ্গালুরুর...

আশা ভোসলের স্মৃতিচারণায় সাবিনা ইয়াসমিন, ফাহমিদা নবী ও কনকচাঁপা

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন।আজ রোববার...

ইরানে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র, আকাশে আধিপত্য নিয়ে প্রশ্ন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ...

বারবার কর্নওয়ালিসদের কাছেই ফিরবো?

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত বছর ১৯৭১, ১৯৯০ ও ২০২৪।...