জরুরি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলার অনুমতি দিলো ইরান

Date:

জরুরি বা অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান।

দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে আজ শনিবার সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

তবে কোন পণ্যকে ‘অত্যাবশ্যকীয়’ ধরা হবে এবং শত্রু দেশের এ ধরণের পণ্যবাহী জাহাজের ক্ষেত্রেও এই অনুমতি প্রযোজ্য হবে কি না, তা স্পষ্ট নয়।

ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার প্রধানকে পাঠানো এক নথিতে দেশটির বাণিজ্য উন্নয়ন বিষয়ক উপ-প্রধান হুমান ফাতি বলেছেন, বিশেষ করে মৌলিক খাদ্যপণ্য ও পশুখাদ্য বহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হলো।

যেসব জাহাজ ইরানের বন্দরের দিকে যাচ্ছে বা বর্তমানে ওমান উপসাগরে অবস্থান করছে, কেবলমাত্র ওইসব জাহাজের ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী এসব জাহাজের চলাচল সহজ করতে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য প্রস্তুত জাহাজগুলোর তালিকা সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানানো হয় প্রতিবেদনে।

Popular

More like this
Related

আজ থেকে অফিস সময় সকাল ৯টা-বিকেল ৪টা

বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত...

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার চ্যালেঞ্জ ও নতুন বাজেটে প্রত্যাশা

নতুন সরকারের প্রথম বাজেট সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে।...

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেছেন। তার বয়স...

‘এটি স্রেফ ডাকাতি’: রেফারিকে ধুয়ে দিলেন বার্সা ফরোয়ার্ড রাফিনহা

অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায়ের...