গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

Date:

সরকারের ব্যয় সংকোচন নীতির আওতায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য ও প্রতিমন্ত্রীরা।

সবশেষ নীতি অনুযায়ী, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দ ৩০ শতাংশ কমানো হবে।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ব্যয় কমাতে গতকাল বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আজ শুক্রবার বৈঠকের সিদ্ধান্তের বিস্তারিত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ করা জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে। এই তালিকা থেকে বাদ যাবেন না প্রধামন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

এছাড়া, সরকারি কার্যালয়ে সব ধরনের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে।

আবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ ও অনাবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।

ভূমি অধিগ্রহণ আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদ ভবনে কয়েক ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়।

Popular

More like this
Related

ঈদুল আযহার জন্য নতুন দ্বৈত গানে ন্যান্‌সি

‘এতো ভালোবাসো কীভাবে’ শিরোনামে নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ...

মাখোঁর স্ত্রী তার সঙ্গে দুর্ব্যবহার করেন: ট্রাম্প

ইসরায়েলকে পাশে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

ভর্তি পরীক্ষা: বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষায় বৈষম্যের দেয়াল

‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা’ ও ‘ভর্তি পরীক্ষা’ শব্দবন্ধ দুটি বাংলাদেশের...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, পেশার স্বীকৃতি দাবি হকার্স ইউনিয়নের

ঢাকা শহরে সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ‘দমনমূলক’ হিসেবে...