সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ দিন ধীরগতির ইন্টারনেটের শঙ্কা

Date:

দেশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল থেকে ৪ দিন ইন্টারনেট সেবা ধীরগতি বা আংশিক বিঘ্নিত হতে পারে।

আজ বুধবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সি-মি-উই-৫ কনসোর্টিয়াম এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করেছে। কাজটি ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হবে ও ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চলবে।

রক্ষণাবেক্ষণ চলাকালে সি-মি-উই-৫ ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত সার্কিটগুলোর ট্রাফিক বা ডেটা প্রবাহ প্রভাবিত হতে পারে। এতে ব্যবহারকারীরা ইন্টারনেটে ধীরগতি অথবা সাময়িক সেবা বিঘ্নিত হওয়ার সম্মুখীন হতে পারেন।

তবে সাবমেরিন ক্যাবলস কোম্পানি জানিয়েছে, সাবমেরিন ক্যাবল ‘সি-মি-উই-৪’ এর মাধ্যমে ইন্টারনেট সেবা চালু থাকবে, যা এই সময়ে সংযোগ বজায় রাখতে সহায়তা করবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করছে যেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত স্বাভাবিক সেবা চালু করা যায়।

বর্তমানে বাংলাদেশে মোট ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ১০ হাজার জিবিপিএসের বেশি।

মার্চের তথ্য অনুযায়ী, এর মধ্যে সি-মি-উই-৫ সাবমেরিন ক্যাবল সরবরাহ করে প্রায় ১ হাজার ৪৮৮ জিবিপিএস ও প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ সরবরাহ করে প্রায় ২ হাজার ৭০৪ জিবিপিএস।

অবশিষ্ট ব্যান্ডউইথ আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটরদের মাধ্যমে ভারত থেকে স্থলপথে আমদানি করা হয়।

Popular

More like this
Related

জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সরকারি দপ্তরে ওয়ার্ক ফ্রম হোম নীতি চালু

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধের...

বিশ্বকাপেই সমালোচকদের মুখ বন্ধ করতে চান ভিনিসিউস

রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতলেও জাতীয় দল...

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলেছে বাংলাদেশ।...

স্বামী বলেছেন আমি ভালো কাঁদতে পারি: তানজিকা আমিন

এবারের ঈদে অসংখ্য নাটক প্রচারিত হয়েছে। কোনো কোনো নাটক...