ইতালিকে স্তব্ধ করে দিয়ে বিশ্বকাপের মঞ্চে বসনিয়া

Date:

ইতালিকে পেনাল্টি শ্যুটআউটে স্তব্ধ করে দিয়ে আসন্ন ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বসনিয়া ও হার্জেগোভিনা। তাদের এই জয়ের মাধ্যমে নিশ্চিত হলো যে, ২০১৪ সালের পর থেকে বিশ্বমঞ্চে অনুপস্থিতই থাকছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ফাইনালের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে বসনিয়া। প্রথমার্ধের শেষদিকে আলেসান্দ্রো বাস্তোনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের বড় একটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইতালিকে।

এই নিয়ে টানা তিনটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো আজ্জুরিরা। অন্যদিকে, চূড়ান্ত পর্বে ‘বি’ গ্রুপে জায়গা করে নিয়েছে বসনিয়া। আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া টুর্নামেন্টে তাদের সঙ্গী কানাডা, কাতার ও সুইজারল্যান্ড।

বিস্তারিত আসছে…

Popular

More like this
Related

ইসরায়েল মৃত্যুদণ্ড আইন কার্যকর করলে যুদ্ধাপরাধ হতে পারে: জাতিসংঘ

মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের প্রেক্ষাপটে আবারও নতুন করে উত্তেজনা তৈরি...

নতুন বাজেটে চালু হতে পারে উত্তরাধিকার কর, কমবে কর অব্যাহতি

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আয় বাড়াতে নতুন কিছু সিদ্ধান্ত...

ইরান যুদ্ধে ইউরোপ কি প্রচ্ছন্ন প্রতিরোধ গড়ে তুলছে?

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান এক মাসব্যাপী সংঘাত ক্রমেই আন্তর্জাতিক...

বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর গাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ চালক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সৌদি ফেরত এক প্রবাসীর গাড়িতে ডাকাতির...