মধ্যপ্রাচ্যে মেটা, গুগল ও অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার হুমকি ইরানের

Date:

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মেটা, গুগল ও অ্যাপলসহ একাধিক মার্কিন প্রযুক্তি কোম্পানির স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে।

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলো দ্রুত ত্যাগের আহ্বানও জানিয়েছে আইআরজিসি।

ইরানের তাসনিম সংবাদ সংস্থায় প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসী লক্ষ্য নির্ধারণ ও নজরদারির প্রধান উপাদান আমেরিকান আইসিটি ও এআই কোম্পানিগুলো। তাই এখন থেকে এসব প্রতিষ্ঠান আমাদের বৈধ লক্ষ্যবস্তু।’

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে ১ এপ্রিল থেকে এই পদক্ষেপ শুরু হতে পারে।

আইআরজিসি আরও জানিয়েছে, ‘টার্গেটেড অ্যাসাসিনেশনের’ মাধ্যমে যদি আরও কোনো ইরানি নেতাকে হত্যা করা হয়, তবে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপলসহ ১৫টিরও বেশি কোম্পানির স্থাপনা আক্রমণের ঝুঁকিতে পড়বে।

বিবৃতিতে বলা হয়, ‘ইরানে প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে।’

Popular

More like this
Related

ইসরায়েল মৃত্যুদণ্ড আইন কার্যকর করলে যুদ্ধাপরাধ হতে পারে: জাতিসংঘ

মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের প্রেক্ষাপটে আবারও নতুন করে উত্তেজনা তৈরি...

নতুন বাজেটে চালু হতে পারে উত্তরাধিকার কর, কমবে কর অব্যাহতি

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আয় বাড়াতে নতুন কিছু সিদ্ধান্ত...

ইরান যুদ্ধে ইউরোপ কি প্রচ্ছন্ন প্রতিরোধ গড়ে তুলছে?

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান এক মাসব্যাপী সংঘাত ক্রমেই আন্তর্জাতিক...

বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর গাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ চালক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সৌদি ফেরত এক প্রবাসীর গাড়িতে ডাকাতির...