ব্রাজিলের বিশ্বকাপ দলে নিশ্চিত দানিলো, জানালেন আনচেলত্তি

Date:

বিশ্বকাপের আগে দল গঠনের শেষ মুহূর্তে এসে অভিজ্ঞতা ও নির্ভরতার দিকেই ঝুঁকছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো, যিনি নিশ্চিতভাবেই থাকছেন চূড়ান্ত দলে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলা এই টুর্নামেন্টের জন্য আগামী ১৮ মে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করবেন আনচেলত্তি।

অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘দানিলো খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। তার চরিত্র, ব্যক্তিত্ব ও খেলার ধরণ আমার পছন্দ। সে ডিফেন্সের যেকোনো পজিশনে খেলতে পারে। তাই চূড়ান্ত দলে সে নিশ্চিতভাবেই থাকবে।’

৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে খেলছেন। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৬৭টি ম্যাচ খেলেছেন তিনি, যা তার অভিজ্ঞতার প্রমাণ।

আনচেলত্তি আরও জানান, প্রথম ম্যাচের একাদশ নিয়েও তার পরিষ্কার ধারণা রয়েছে এবং স্কোয়াডও প্রায় চূড়ান্ত। তবে বিশ্বকাপ জয়ের জন্য আক্রমণের পাশাপাশি রক্ষণভাগ শক্তিশালী হওয়াকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই ইতালিয়ান কোচ।

তার ভাষায়, ‘বিশ্বকাপ জিততে হলে প্রতিভা দরকার, যা আমাদের আছে। কিন্তু ভালো ডিফেন্স ছাড়া সেটা সম্ভব নয়। শুধু আক্রমণভিত্তিক ফুটবলে আমি বিশ্বাসী নই।’
 

Popular

More like this
Related

শহীদ সাবের: মৃত্যুঞ্জয়ী এক প্রাণ

১৯৭১ সালের ৩১ মার্চ, এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী...

মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই: সংস্কৃতিমন্ত্রী

বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন নিয়ে চলমান...

সূর্যবংশীকে এখনই ভারতের টি-টোয়েন্টি দলে চান সাবেকরা

বয়স সবেমাত্র ১৫ পেরিয়েছে। কিন্তু ২২ গজে তাঁর ব্যাটের...

জ্বালানি আমদানির নতুন উৎসের সন্ধানে সরকার

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার...