ইরানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: স্টারমার

Date:

ইরান যুদ্ধে যুক্তরাজ্য সরাসরি জড়াবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্টারমার ব্রিটিশ স্বার্থ রক্ষায় শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।

তিনি বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়িয়ে পড়ব না।’

স্টারমার জানান, যুক্তরাজ্য ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণ করছে ‘ব্রিটিশ নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং অবশ্যই এই অঞ্চলে আমাদের মিত্রদের’ সুরক্ষার জন্য।

তিনি আরও বলেন, ব্রিটেন হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সহায়তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এই যুদ্ধে পা দিচ্ছি না।’

তবে আল জাজিরা জানায়, হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

এছাড়া, ইরানি নিক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাজ্য যুদ্ধবিমানও মোতায়েন করেছে।

Popular

More like this
Related

টুইট বিতর্কে নাসিম শাহকে রেকর্ড জরিমানা

রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ এক টুইটকে ঘিরে বড় শাস্তির মুখে পড়েছেন...

তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ন্যাটো

তুরস্কের দিকে ধেয়ে আসা একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত...

সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে...

শ্রীমঙ্গলে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি-অটোরিকশার চালকসহ নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন...