জুলাইয়ের হত্যা মামলায় কারাগারে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম

Date:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এক যুবককে হত্যার মামলায় কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। 
এর আগে পুলিশ ফাহিমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে।

গতকাল রোববার বিকেলে মিরপুরের চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করে একদল লোক। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে গুলিবিদ্ধ হন ইমরান (৩০)। একই দিন হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৫ এপ্রিল গুলশান থানায় একটি হত্যা মামলা করা হয়।

 

Popular

More like this
Related

টুইট বিতর্কে নাসিম শাহকে রেকর্ড জরিমানা

রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ এক টুইটকে ঘিরে বড় শাস্তির মুখে পড়েছেন...

তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ন্যাটো

তুরস্কের দিকে ধেয়ে আসা একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত...

সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে...

শ্রীমঙ্গলে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি-অটোরিকশার চালকসহ নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন...