এবার অস্ট্রিয়াতেও শিশুদের জন্য নিষিদ্ধ সমাজমাধ্যম

Date:

চার মাসেরও কম সময় আগে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিকমাধ্যম নিষিদ্ধ করা হয়। এবার একই ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে অস্ট্রিয়া।

অস্ট্রিয়া সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছরের জুনের মধ্যে একটি বিল চালু করা হবে। যেখানে ১৪ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিকমাধ্যমের জন্য ১৪ বছরের ন্যূনতম বয়স নির্ধারণ কেবল বিলের একটি অংশ। বিলের অন্য অংশে স্কুলে মিডিয়া লিটারেসি শিক্ষা চালু করার কথাও আছে। যেন শিশুরা ‘মিথ্যা তথ্য’ শনাক্ত করতে শেখে।

অস্ট্রিয়ান সরকার জানিয়েছে, এই উদ্যোগ নেওয়ার কারণ হলো সাইবারবুলিং, আসক্তি, মানসিক স্বাস্থ্য সমস্যা ইত্যাদি সামাজিকমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে শিশুদের সুরক্ষা দেওয়া।

বিলটি প্রবর্তিত হলে বয়স যাচাই প্রক্রিয়ায় ডেটা প্রাইভেসি সংক্রান্ত বিষয়গুলোও নিশ্চিত করা হবে, যেন ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকে।

প্রযুক্তি সাময়িকী ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রেও এ ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে। কিছু সিনেটর বছরের শুরুতে ১৩ বছরের নিচের শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব করেছেন।

ম্যাশেবল বলছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে মেটা ও ইউটিউবের বিরুদ্ধে দুটি মামলায় প্রমাণিত হয়েছে যে, সামাজিকমাধ্যমগুলো কিশোরদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই রায়ের পর দেখা যাবে, আমেরিকান আইনপ্রণেতারা তাদের বয়স সীমা সংক্রান্ত প্রস্তাবে কী সিদ্ধান্ত নেন।

Popular

More like this
Related

নৌ কমান্ডার তাংসিরির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

ইসরায়েলের সাম্প্রতিক এক বিমান হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পসের...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের...

খেলোয়াড়দের রাজনীতি দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজনীতি থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে...

ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ ছড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্রের হাজারো শহরে

যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো শহরে আবারও ছড়িয়ে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী...