কুষ্টিয়ায় আ. লীগ নেতাকে গুলি

Date:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক বলেন, আজ সন্ধ্যায় সদরপুর বাজারে একটি তামাকের গোডাউনে বসে ছিলেন শফিকুল। এ সময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।  

তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম ডেইলি স্টারকে বলেন, গুলিবিদ্ধ শফিকুল ইসলামকে হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়। শুনেছি তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

 

 

 

 

 

Popular

More like this
Related

পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী...

পরমাণু অস্ত্রে ঝুঁকবে আহত-কোণঠাসা ইরান?

আজ থেকে প্রায় দুই দশক আগে ইরানের ‘গোপন’ পারমাণবিক...

ঈদের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের...

ফের ব্যর্থ পারভেজ, মোস্তাফিজের আঁটসাঁট বোলিং

পিএসএল খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের...