আমিই পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের প্রার্থী: মমতা

Date:

ভোটারদের তার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষ যেন তাকে পশ্চিমবঙ্গ বিধানসভার সবগুলো আসনের প্রার্থী হিসেবে বিবেচনা করেন।

আজ রোববার পুরুলিয়া জেলায় এক জনসভায় তৃণমূল কংগ্রেস সভানেত্রীর বক্তব্যের ভিত্তিতে এমনটা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। 

মমতা বলেন, ‘মা-বোনেরা, আপনারা আমাদের ভোট দেবেন তো? কে আপনার প্রার্থী তা ভুলে যান, সবখানে আমিই প্রার্থী। আমরাই সরকার গঠন করব।’

১০ বছর আগে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নারদা স্টিং ভিডিও কাণ্ডে তৃণমূলের একাধিক মন্ত্রী-নেতাদের ‍বিরুদ্ধে দলীয় তহবিলের জন্য নগদ অর্থ গ্রহণের অভিযোগ ওঠার পর মমতা বন্দ্যোপাধ্যায় একই ধরনের মন্তব্য করেছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রাণকেন্দ্র এবং দলের প্রচারণা তাকে ঘিরেই আবর্তিত। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ‘বাংলার নিজের মেয়েকে চাই’ প্রচারণায় ভর করে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) হারায় তৃণমূল কংগ্রেস।

এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২৯১টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। বাকি তিনটি আসন তাদের মিত্র ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ছেড়ে দেওয়া হয়েছে। ২০১১ সাল থেকে শুরু করে এবারও কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Popular

More like this
Related

পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী...

পরমাণু অস্ত্রে ঝুঁকবে আহত-কোণঠাসা ইরান?

আজ থেকে প্রায় দুই দশক আগে ইরানের ‘গোপন’ পারমাণবিক...

ঈদের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের...

ফের ব্যর্থ পারভেজ, মোস্তাফিজের আঁটসাঁট বোলিং

পিএসএল খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের...