শুটিংয়ে পানিতে ডুবে মারা গেছেন রাহুল অরুণোদয়

Date:

শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

আজ রোববার ভারতের কলকাতাভিত্তিক একাধিক গণমাধ্যম তার মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে পানিতে ডুবে যান এই অভিনেতা। পরে টেকনিশিয়ানরা তার মরদেহ উদ্ধার করেন।

২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে বড়পর্দার সফর শুরু করেছিলেন রাহুল। সিনেমায় জুটি বেঁধেছিলেন প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে।

পরে প্রিয়ঙ্কার সঙ্গেই প্রেম ও ২০১০ সালে বিয়ে হয় রাহুলের। তাদের এক ছেলে রয়েছে। বিয়ের সাত বছর পর তাদের বিচ্ছেদ হয়।
 

Popular

More like this
Related

ঈদের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের...

ফের ব্যর্থ পারভেজ, মোস্তাফিজের আঁটসাঁট বোলিং

পিএসএল খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের...

মার্কিন বিমানবাহী রণতরীর বৈশিষ্ট্য ও ইরান যুদ্ধে ভূমিকা

ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন পারমাণবিক রণতরী...

গিটার বাজানো শিখেছেন শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিনে প্রকাশ পেয়েছে...