‘অবসর ভেঙে কোহলির টেস্টে ফেরা উচিত’

Date:

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন বিরাট কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৮ বলে অপরাজিত ৬৯ রানের বিধ্বংসী ইনিংসের পর তাকে টেস্ট ক্রিকেটে ফেরার অনুরোধ জানিয়েছেন ভারতের সাবেক ব্যাটার আম্বাতি রাইডু। গত বছর লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেও কোহলির ফিটনেস ও ব্যাটিং দেখে রাইডু মনে করেন, এখনো অন্তত পাঁচ-ছয় বছর অনায়াসেই খেলে যেতে পারবেন এই তারকা।

ইএসপিএনক্রিকইনফোর ‘টাইম আউট’ অনুষ্ঠানে রাইডু বলেন, ‘আমার মনে হয় না কোহলি ক্যারিয়ারের শেষের ধারেকাছেও আছেন। তার মধ্যে এখনো ৫-৬ বছরের মানসম্মত ক্রিকেট বাকি। ফিটনেস নিয়ে তার কখনো সমস্যা ছিল না, এখনো নেই। কেবল মানসিক অবসাদ ছাড়া কোনো কিছুই তাকে মাঠ থেকে দূরে রাখতে পারবে না।’

রাইডু আরও যোগ করেন, কোহলিকে পুনরায় ভারতের সাদা পোশাকে দেখা গেলে সেটি হবে দারুণ এক প্রাপ্তি। তিনি বলেন, ‘কোহলির উচিত টেস্ট ক্রিকেটে ফেরা। আমার দেখা ভারতীয় ক্রিকেটের সেরা লাল বলের অধিনায়ক তিনি। আমার মনে হয়, বর্তমান ফর্মে থেকে তার টেস্টে না থাকাটা দলের জন্য বড় এক ক্ষতি।’

রাইডু মনে করেন কোহলিকে টেস্টে অধিনায়ক করলে হয়ত তিনি ফিরতে রাজিও হবেন। 

গত বছর মে মাসে ১২৩টি টেস্ট খেলে ৯ হাজার ২৩০ রান নিয়ে অবসরে গিয়েছিলেন ৩৭ বছর বয়সী কোহলি। তবে আইপিএলে তার সাম্প্রতিক ছন্দ এবং চিন্নাস্বামীতে দেখানো সেই পুরনো তেজ দেখে আবারও তাকে টেস্টে দেখার দাবি জোরালো হচ্ছে।

 

Popular

More like this
Related

কুষ্টিয়ায় আ. লীগ নেতাকে গুলি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে...

আমিই পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের প্রার্থী: মমতা

ভোটারদের তার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা...

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কূটনৈতিক ভারসাম্য কতটা ঝুঁকিপূর্ণ, গার্ডিয়ানের বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও ইরান—দুই পক্ষই নীতিগতভাবে...

ক্যাপাসিটি চার্জ পরিশোধে সরকারের ওপর বড় আর্থিক চাপ তৈরি হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে সরকারের ওপর বড় আর্থিক চাপ...