ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করল হুতিরা

Date:

ইসরায়েলের দক্ষিণের বিভিন্ন অংশে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।

হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, গোষ্ঠীটি ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, এসব হামলা ইরান ও হিজবুল্লাহর সামরিক অভিযানের সঙ্গে একই সময়ে চালানো হয়েছে হয়েছে এবং এটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। শত্রুপক্ষ তাদের আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত আগামী দিনগুলোতেও এ ধরনের আক্রমণ অব্যাহত থাকবে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে হুতিদের দ্বিতীয় দফা হামলার খবর প্রকাশিত হওয়ার পর হুতি তা নিশ্চিত করল।

এর আগে ইরান, লেবানন, ইরাক ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলের সংবেদনশীল সামরিক ঘাঁটি লক্ষ্য করে একগুচ্ছ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানায় হুতিরা। তবে ইসরায়েল দাবি করেছে, তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ছিল ইসরায়েলে হুতিদের প্রথম হামলা।

লেবাননের হুতি বিদ্রোহীরা নিজেদের ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং সামগ্রিকভাবে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ইরান-নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষের অংশ বলে পরিচয় দেয়, যেখানে হামাস ও লেবাননের হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোও রয়েছে।

Popular

More like this
Related

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ বিমান ধ্বংস

সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে ইরানের হামলায় একটি মার্কিন ‘কমান্ড...

কারাগার থেকে প্রথম অনলাইন পোস্টে সমর্থকদের ধন্যবাদ মাদুরোর

যুক্তরাষ্ট্রের একটি কারাগার থেকে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা...

১২৯ ক্রীড়াবিদের জন্য মাসিক ভাতা, আসছে ‘স্পোর্টস কার্ড’

দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে সরকার।...

ব্যর্থতার ছায়া কাটিয়ে নতুন মিশনে বাটলার

দুঃস্বপ্নের মতো কেটেছে সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সব হতাশা...