চোর সন্দেহে ২ যুবককে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন

Date:

কুমিল্লায় চোর সন্দেহে দুই যুবককে আটক করে দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সকালে কুমিল্লা সদর উপজেলার কোতোয়ালি থানাধীন কালীরবাজার ইউনিয়নের মনসাসন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, মসজিদের ব্যাটারি চুরির চেষ্টা করার সময় ওই ২ যুবককে আটক করে এলাকাবাসী।

আটকের পর নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, ওই ২ যুবককে একটি পিলারের সঙ্গে বেঁধে স্টানগান দিয়ে বৈদ্যুতিক শক দেওয়া হচ্ছে। আর তাদের ঘিরে রেখেছে স্থানীয় জনগণ।

গ্রামবাসীরা জানায়, তাদের একজনের নাম নাঈম (৩০)। অপরজনের পরিচয় জানা যায়নি।

জানতে চাইলে স্থানীয় নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নির্যাতনের ভিডিওটি দেখার পর পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে এসেছি। এ সময় সেখানে শত শত লোকজন জড়ো হয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলে ধরে।’

এ বিষয়ে মন্তব্য জানতে কালীরবাজার ইউনিয়নের মনসাসন এলাকার ইউপি সদস্য নজরুল ইসলামকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

পুলিশ জানায়, দুপুরে ওই দুই যুবককে ছেড়ে দেয় স্থানীয়রা।

পরিদর্শক ফারুক হোসেন বলেন, ‘আমরা ওই দুই যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Popular

More like this
Related

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো

প্রায় এক মাস ধরে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন...

পাটুরিয়ায় ফেরিতে আগুন, আধাঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে আগুন...

ঠাকুরগাঁওয়ে জমির দখল নিয়ে সংঘর্ষে ৪ ভাইসহ আহত ৭

ঠাকুরগাঁও সদর উপজেলায় বিরোধপূর্ণ জমির দখল নিয়ে সংঘর্ষে অন্তত...

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু...