গুতেরেসের সঙ্গে বৈঠক, বৈশ্বিক তেল সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ পররাষ্ট্রমন্ত্রীর

Date:

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বৈশ্বিক তেল সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, বৈঠকে বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মহাসচিব নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকটের প্রেক্ষিতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন চ্যালেঞ্জ এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম ও বৈষম্যমূলক প্রভাব বিষয়ে আলোকপাত করেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খলিলুর রহমান মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Popular

More like this
Related

দর্শকহীন পিএসএল শুরু, নেই আতশবাজি-উল্লাস

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জমজমাট লিগগুলোর একটি হলেও এবারের উদ্বোধনে...

রাজস্থান ও আরসিবির মালিকানা বদল: বিসিসিআই’র পকেটে ঢুকছে ১৫০০ কোটি টাকা

​আইপিএলের দুই জনপ্রিয় দল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স...

যমুনা সেতুর পশ্চিম প্রান্তে দীর্ঘ সারি, ধীরগতিতে চলছে যানবাহন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে...

এবার আসছে ট্রাম্পের সইযুক্ত ডলার

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন...