চাঁদপুরে ২ অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

Date:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারীসহ আরও তিনজন। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাকিলা এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।  

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. কিবরিয়া (৪০) শাহরাস্তি উপজেলার রায়শ্রী এলাকার বাসিন্দা। আহত রিনা বেগম (৩০) তার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীর বরাতে বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, চাঁদপুর থেকে শাহরাস্তির দিকে যাওয়ার পথে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগি বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কিবরিয়ার মৃত্যু হয়। পরে ব্যাটারিচালিত অটোরিকশাচালক পালিয়ে যান।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দোষীদের আটকের চেষ্টা চলছে।
 

 

 

Popular

More like this
Related

ইসরায়েলে প্রথম হামলার দাবি ইয়েমেনের হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রথমবারের মতো...

দেশের গণ্ডি পেরিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’

এবারের ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর...

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর...

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়মকে নিয়ে পোস্ট দিয়ে বিপাকে নাসিম

পাকিস্তান সুপার লিগ-পিএসএলে মাঠে নামার আগেই বড়সড় বিতর্কে জড়িয়েছেন...