বিসিবি সংকটে বিচলিত নন ফারুক, মাশরাফির জন্য খোলা দরজা

Date:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান সংকট ও দুই পরিচালকের পদত্যাগ, সব মিলিয়ে অস্থিরতার আবহ তৈরি হলেও, কার্যক্রম থেমে যাওয়ার কোনো আশঙ্কা দেখছেন না বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ। বরং তিনি স্পষ্ট করেছেন, ব্যক্তিগত কারণে কেউ সরে দাঁড়ালেও বোর্ড তার স্বাভাবিক গতিতেই চলবে।

অক্টোবর ২০২৫-এ অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিষয়টি খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটিও গঠন করেছে। এর মধ্যেই বোর্ড পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পদত্যাগ নতুন করে অচলাবস্থা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের শঙ্কা তৈরি করে।

তবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচ শেষে ফারুক আহমেদ জানালেন, এসব পদত্যাগকে তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন। তাঁর ভাষায়, ‘কারও ব্যক্তিগত কারণ থাকতে পারে, এটা বোর্ডের সার্বিক কার্যক্রমে বড় প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। আমাদের ২৫ জন পরিচালক আছেন। সবাই থাকলে ভালো হতো, কিন্তু কেউ না থাকলেও বোর্ড থেমে থাকবে না।’

এদিকে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টিও। রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রিকেট অঙ্গন থেকে কিছুটা দূরে থাকা মাশরাফিকে ভবিষ্যতে বোর্ড পরিচালক হিসেবে দেখা যেতে পারে কি না, এমন প্রশ্নে ফারুকের উত্তর ছিল ইতিবাচক।

তিনি বলেন, ‘মাশরাফির কোনো আইনি জটিলতা আছে কি না, তা আমি নিশ্চিত নই। তবে বাংলাদেশ ক্রিকেটে তার অবদান সবারই জানা। ওয়ানডে দলের উন্নতিতে তার ভূমিকা ছিল বিশাল। যদি অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে সে অবশ্যই বোর্ডে আসতে পারবে।’

Popular

More like this
Related

‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন’, এএসআইকে চোর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গরু চুরির ঘটনায় আটক ব্যক্তির সঙ্গে...

যুদ্ধে ঘরছাড়া মানুষ, অপেক্ষায় প্রিয় পোষা প্রাণীরা

‘আমাকে নিলে না কেন?’—খাঁচায় বন্দি আদুরে বিড়ালটি যদি মানুষের...

পঞ্চগড়ে বাস খাদে পড়ে আহত ৭

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত...

কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, এক পরিবারের ৩ জনসহ নিহত ৪

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারে বাসের ধাক্কায় এক পরিবারের ৩ জনসহ...