ইরানকে এখনই আলোচনায় বসতে হবে, পরে সুযোগ থাকবে না: ট্রাম্প

Date:

দেরি হওয়ার আগেই ইরানকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টের বরাতে আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।    

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘তাদের (ইরান) দ্রুত সিরিয়াস হতে হবে, দেরি হওয়ার আগেই। কারণ এরপর আর ফিরে আসার সুযোগ থাকবে না, আর পরিস্থিতি মোটেও ভালো হবে না।’

ইরান সামরিকভাবে ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে দেশটির ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে প্রায় চার সপ্তাহ ধরে চলমান সংঘাত অবসানে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখান করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো ধরনের আলোচনার কথা সরাসরি অস্বীকার করেছেন। তবে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরোক্ষ বার্তা আদান-প্রদান হচ্ছে বলে স্বীকার করেছেন।

Popular

More like this
Related

পঞ্চগড়ে বাস খাদে পড়ে আহত ৭

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত...

কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, এক পরিবারের ৩ জনসহ নিহত ৪

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারে বাসের ধাক্কায় এক পরিবারের ৩ জনসহ...

ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা

ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে...

বিসিবি সংকটে বিচলিত নন ফারুক, মাশরাফির জন্য খোলা দরজা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান সংকট ও দুই পরিচালকের...