যে কারণে পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

Date:

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের অবসান নিয়ে আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফর করতে পারেন।

সংবাদমাধ্যম সিএনএন দুইজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তান নিজেকে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব করার পর ইসলামাবাদে এই সপ্তাহের শেষে একটি বৈঠকের আয়োজনের প্রস্তুতি চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও জেডি ভ্যান্সের সঙ্গে পাকিস্তান সফরে যেতে পারেন।

এর আগে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল, পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির রোববার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। একইভাবে সম্ভাব্য আলোচনার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রায় চার সপ্তাহ ধরে চলা এই সংঘাতের অবসান ঘটাতে ইরান একটি চুক্তির পথ খুঁজছে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হয়েছে।

Popular

More like this
Related

প্রথমার্ধেই ভরাডুবি, ভিয়েতনামে বড় হার বাংলাদেশের

শুরুতেই গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে বিপাকে পড়ে বাংলাদেশ।...

স্বাধীনতা দিবসে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শুভেচ্ছা

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে...

ইসরায়েলকে পরাজয় থেকে বাঁচাতে মধ্যপ্রাচ্য যুদ্ধে যোগ দেবে উগান্ডা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরায়েলের পরাজয় বা ধ্বংসের সম্ভাবনা দেখলে...

ইরানকে এখনই আলোচনায় বসতে হবে, পরে সুযোগ থাকবে না: ট্রাম্প

দেরি হওয়ার আগেই ইরানকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের আলোচনায়...