সিলেটে মোটরসাইকেলের জ্বালানি কিনতে পুলিশের ৩ শর্ত

Date:

সিলেট নগরীতে মোটরসাইকেলের জ্বালানি তেল সংগ্রহে তিনটি শর্ত দিয়েছে পুলিশ।

বাধ্যতামূলকভাবে এসব শর্ত মানার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোটরসাইকেলে তেল সংগ্রহ করতে হলে অবশ্যই চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে; মোটরসাইকেলটির নিবন্ধন থাকতে হবে এবং চালক ও আরোহীকে স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট পরতে হবে।

এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে মোটরসাইকেলে তেল সরবরাহ না করার অনুরোধ জানিয়েছে এসএমপি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে পরিযায়ী পাখি শিকার: সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিপুল পরিমাণ পরিযায়ী পাখি শিকারের দায়ে ছয়জনকে...

‘মন্ত্রীর বউ হিসেবে আমাকে দর্শকরা একশোতে একশো দিয়েছেন’

আজমেরী হক বাঁধন অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবারের...

রক্তে লেখা কাব্যগাথা: মুক্তিযুদ্ধে শহীদ কবি মেহেরুননেসা

১৯৭১ সালের ২৩ মার্চ। পাকিস্তান দিবস প্রত্যাখ্যান করে এদেশের...

‘শত্রুভাবাপন্ন’ দেশে ক্রীড়া দল পাঠানো নিষিদ্ধ করল ইরান

​সৌদি আরবে ইরানি ও আমিরাতি ক্লাবের মধ্যকার একটি নির্ধারিত...