যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ ইরানের, সংঘাত অবসানে পাল্টা ৫ প্রস্তাব

Date:

পাকিস্তানের মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে পাল্টা ৫ দফা প্রস্তাব দিয়েছে ইরান।

আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে বলেন, ‘ইরান যখন সিদ্ধান্ত নেবে এবং তার নিজস্ব শর্ত পূরণ হবে, তখনই এই যুদ্ধ শেষ হবে।’

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যজুড়ে ইরান হামলা অব্যাহত রাখবে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যানের পাশাপাশি ওই কর্মকর্তা পাঁচ দফা শর্ত তুলে ধরেছেন।

এতে রয়েছে—ইরানি কর্মকর্তাদের হত্যা বন্ধ, ভবিষ্যতে আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা, যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া, সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালির ওপর ইরানের স্বাধীন নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

এপির প্রতিবেদনে বলা হয়, ক্ষতিপূরণ ও হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখার মতো শর্তগুলো হোয়াইট হাউসের কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম।

Popular

More like this
Related

নদী থেকে তোলা হলো বাস, মোট ১৪ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যাওয়া বাসটি...

অস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে পেন্টাগনের চুক্তি

মার্কিন সামরিক বাহিনীকে যুদ্ধকালীন প্রস্তুতির আওতায় আনতে অস্ত্র উৎপাদন...

সিলেটে মোটরসাইকেলের জ্বালানি কিনতে পুলিশের ৩ শর্ত

সিলেট নগরীতে মোটরসাইকেলের জ্বালানি তেল সংগ্রহে তিনটি শর্ত দিয়েছে...

২৫ মার্চ গণহত্যা নিয়ে সাইমন ড্রিংয়ের প্রতিবেদনের পেছনের গল্প

‘আল্লাহ ও ঐক্যবদ্ধ পাকিস্তানের’ নামে ঢাকা আজ একটি বিধ্বস্ত...