দৌলতদিয়ায় বাস নদীতে: ২ জনের মরদেহ উদ্ধার

Date:

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দৌলতদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মারুফ হাসান।

তিনি জানান, ঢাকার একটি শীর্ষ বেসরকারি হাসপাতালের চিকিৎসক আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনিও ওই বাসে ছিলেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা ডেইলি স্টারকে বলেন, আমরা অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

এর আগে আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘সৌহার্দ্য’ পরিবহনের বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা ডেইলি স্টারকে বলেন, ‘বাসটি ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে দ্রুত তলিয়ে যায়।’

তবে ওই বাসে কতজন যাত্রী ছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

Popular

More like this
Related

অস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে পেন্টাগনের চুক্তি

মার্কিন সামরিক বাহিনীকে যুদ্ধকালীন প্রস্তুতির আওতায় আনতে অস্ত্র উৎপাদন...

সিলেটে মোটরসাইকেলের জ্বালানি কিনতে পুলিশের ৩ শর্ত

সিলেট নগরীতে মোটরসাইকেলের জ্বালানি তেল সংগ্রহে তিনটি শর্ত দিয়েছে...

২৫ মার্চ গণহত্যা নিয়ে সাইমন ড্রিংয়ের প্রতিবেদনের পেছনের গল্প

‘আল্লাহ ও ঐক্যবদ্ধ পাকিস্তানের’ নামে ঢাকা আজ একটি বিধ্বস্ত...

পদ্মার ৮০ ফুট গভীরে বাসটি, বৈরী আবহাওয়ায় ব্যাহত উদ্ধার কাজ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া...