শাকিবের ‘রকস্টার’ সিনেমার শুটিং শুরু, নায়িকা সাবিলা নূর

Date:

ঈদে মুক্তি পেয়ে প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা। এর মধ্যেই নতুন সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

আসন্ন কোরবানির ঈদের সিনেমা ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে দুদিন আগেই মালয়েশিয়ায় গেছেন শাকিব খান।

আজ মঙ্গলবার সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

জানা গেছে, আগামী ২৮ কিংবা ২৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে চলবে শুটিং। এরপর দেশে ফিরে এপ্রিলের প্রথম সপ্তাহেই ঢাকার বিভিন্ন লোকেশনে হবে দৃশ্যায়ন।

ছবিটির গল্প, নির্মাণশৈলী ও শাকিব খানের লুক—সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এর চিত্রনাট্য করছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো।

সিনেমায় শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। এর আগে তারা ‘তাণ্ডব’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন। শুটিংয়ে অংশ নিতে সাবিলা ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে। এছাড়াও আছেন তানজিয়া জামান মিথিলা। 

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে এশিয়ান কাপের ড্র স্থগিত

​আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের ড্র স্থগিত...

ছাই থেকে টুথপেস্ট: দাঁতের যত্নে অভ্যাস বদল

শৈশবে আনোয়ারা আখতারের দিন শুরু হতো নিমগাছের ডাল কেটে।...

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের

দাসত্ব ও নিপীড়ন নির্মূলের জন্য জোরদার বৈশ্বিক উদ্যোগ গ্রহণের...

নেইমারকে দলে চেয়ে রোনালদো-রোমারিওর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন আনচেলত্তি

​আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর জন্য ব্রাজিলের দল গঠন নিয়ে...