এবার ছিল আমার জীবনের অন্যতম সেরা ঈদ: ইসি আনোয়ারুল

Date:

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এবারের ঈদ ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি ঈদ। জাতিকে এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পর সবার সঙ্গে মিলে ঈদের নামাজ আদায় করাটা ছিল দারুণ আত্মতৃপ্তির।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী পুনর্মিলনী এক সভায় এসব কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার।

সভায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ঈদের ছুটি নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন। উৎসবের আমেজ ও সুন্দর পরিবেশের প্রশংসা করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ ও অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

‎ঈদের সাত দিনের ছুটির পর ইসিতে ফিরে কমিশনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা এই পুনর্মিলনী সভায় অংশ নেন।

‎সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নির্বাচন কমিশন শিগগির ইসি বিটের সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবে।

এ সময় ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নেতাদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করা হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে ইউক্রেনের প্রতিরক্ষা চুক্তি, ইরানকে উন্নত ড্রোন দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারের সঙ্গে ইতোমধ্যে ১০ বছর...

একদুয়ারিয়ার গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকরা

নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া গ্রামে গত তিন বছরে অন্তত...

হাতে স্কুলব্যাগ, নিহত শিশুদের স্মরণে ইরানের ব্যতিক্রমী শ্রদ্ধা

মাঠে ফুটবল, কিন্তু হৃদয়ে গভীর শোক, এমন আবহেই ম্যাচ...

ডিজেলের অভাবে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা

শরীয়তপুরে জ্বালানি তেলের তীব্র সংকটে টানা দুই দিন বন্ধ...