নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

Date:

​নাটোরের লালপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। 

আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের লালপুর উপজেলার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— মো. মনির ও মো. বাবুল। তারা উভয়েই অটোরিকশার যাত্রী ছিলেন।

​লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি বালুবাহী ট্রাক্টর রাজশাহীর দিকে যাচ্ছিল। নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি অটোরিকশাকে ট্রাক্টরটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং সাতজন যাত্রী গুরুতর আহত হন।

​স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে।

​পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মো. মজিবর রহমান।

Popular

More like this
Related

আইসম্যানের তিন স্পর্শ

১৯৯৮ সালের বিশ্বকাপটি ছিল এক বিশেষ আসর। শতাব্দীর শেষ...

দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ...

জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ

প্রায় দুই সপ্তাহ বিরতির পর বর্তমান সংসদের প্রথম অধিবেশন...

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল ও...