জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রতিহত করা হবে: জামায়াত আমির

Date:

সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ করে সঠিক পথে না ফিরলে এর পরিণতি ভালো হবে না।’

তিনি বলেন, ‘দেশের মানুষ এখন সচেতন। জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত হলে তা প্রতিহত করা হবে।’

আজ সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জনগণের সঙ্গে ‘ধোঁকাবাজি’ চলছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘অতিরিক্ত ভাড়া ফেরতের ঘোষণা দিলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন। এত মানুষ ঢাকা ছেড়েছে, তাদের টাকা ফেরত দিতে কীভাবে খুঁজে পাবেন?’

সরকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম থাকলেও আমরা মেনে নিয়েছি, যেন দেশ অচল না হয়। কিন্তু আপনারা যদি সঠিক ধারায় না ফেরেন, তাহলে সারাদেশের মানুষ, এই জুলাই যোদ্ধারা আপনাদের ক্ষমা করবে না।’

বিরোধীদলীয় নেতার বাসভবন প্রসঙ্গে তিনি বলেন, ‘সে বাড়িতে আমি থাকব না। দেশের প্রয়োজনে, রাষ্ট্রীয় কাজে, বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্যই সেটি ব্যবহার করা হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারে থেকে চাঁদাবাজি করতে হয় না। আমরা সরকারের মুখে শুনতে চাই—বাংলাদেশে আর চাঁদাবাজি হবে না, মানুষের ওপর জুলুম হবে না। সরকার ইতিবাচক ব্যবস্থা নিলে আমরা সহযোগিতা করব, সমর্থন করব। কিন্তু জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করব, প্রয়োজনে প্রতিহত করব।’

Popular

More like this
Related

মিডিয়া কমিটি থেকে বাদ পড়ার পর বিসিবি পরিচালক আমজাদের পদত্যাগ

​মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর বাংলাদেশ...

‘৫ বছর ক্ষমতায় থেকে শোধ নিলাম, এরপর অন্যরা—এই চক্র বন্ধ করতে হবে’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ‘মামলা বাণিজ্য’ ও...

বন্ধু দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দিয়েছে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

আলোচনার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে বলে...

ট্রাম্পের হামলা বন্ধের নির্দেশের পর ইরান-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা...