৫০ ভাগ ফিট নেইমারকেও বিশ্বকাপ দলে নেওয়ার পক্ষে রোমারিও

Date:

২০২৬ বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্রাজিল দলে নেইমারের প্রয়োজনীয়তা নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার এবং ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও এ বিষয়ে নিজের অবস্থান অত্যন্ত পরিষ্কার করেছেন। 

গ্লোবো-র ‘এস্পোর্তে এসপেতাকুলার’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নেইমার যদি অর্ধেক ফিটও থাকেন, তবুও তাকে বিশ্বকাপ দলে রাখা উচিত।

ক্ষাৎকারে নেইমারের গুরুত্ব তুলে ধরতে গিয়ে রোমারিও সরাসরি বলেন, ‘নেইমার থাকলে বিশ্বকাপে ব্রাজিলের জেতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সে না থাকলে ব্রাজিলের সম্ভাবনা অনেক কমে যায়। যদি সে মাত্র ৫০ ভাগও ফিট থাকে, তবুও আমি নেইমারকেই দলে নেব।’

​রোমারিওর মতে, বর্তমান ব্রাজিল দলে এমন কোনো খেলোয়াড় নেই যিনি নেইমারের মতো একক দক্ষতায় প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রাখতে পারেন। তিনি বিশ্বাস করেন, মাঠের খেলায় নেইমারের উপস্থিতি শুধু কৌশলগত সুবিধা দেয় না, বরং দলের বাকি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং প্রতিপক্ষের মনে ভীতি তৈরি করে।
বর্তমানে চোট কাটিয়ে নেইমার যখন মাঠে ফিরে নিজেকে নিংড়ে দিচ্ছেন।  তবে বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের আসন্ন দুটি প্রীতি ম্যাচের দলে তাকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি।  

সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে নেইমারের থাকার সম্ভাবনা খুব কম বলেই ধারণা করা হচ্ছে। 

Popular

More like this
Related

মিডিয়া কমিটি থেকে বাদ পড়ার পর বিসিবি পরিচালক আমজাদের পদত্যাগ

​মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর বাংলাদেশ...

‘৫ বছর ক্ষমতায় থেকে শোধ নিলাম, এরপর অন্যরা—এই চক্র বন্ধ করতে হবে’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ‘মামলা বাণিজ্য’ ও...

বন্ধু দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দিয়েছে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

আলোচনার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে বলে...

ট্রাম্পের হামলা বন্ধের নির্দেশের পর ইরান-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা...