পিএসএল খেলতে পাকিস্তানের পথে বাংলাদেশের ক্রিকেটাররা

Date:

ঈদুল ফিতরের ছুটি শেষ হতেই নতুন মিশনে নামলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন একাধিক টাইগার ক্রিকেটার। সোমবার তারা পাকিস্তানের উদ্দেশে রওনা হন তারা।

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা যাত্রাপথের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। সেখানে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমনকে বিমানে দেখা যায়। ছবিটির ক্যাপশন ছিল, ‘ঈদ শেষ’।

ঈদের ছুটি শেষে বাংলাদেশ জাতীয় দলের বাকি সদস্যরা যেখানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের প্রস্তুতিতে যোগ দেবেন, সেখানে পিএসএলে খেলার সুযোগ পাওয়া ছয় ক্রিকেটারকে চলতে হবে ভিন্ন সূচিতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পিএসএলে অংশ নিতে ছয় ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। তারা হলেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন (লাহোর কালান্দার্স), শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম (পেশোয়ার জালমি) এবং রিশাদ হোসেন (রাওয়ালপিন্ডি পিন্ডিজ)। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত তারা পিএসএলে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশের সামনে রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম সিরিজ। ১৭, ২০ ও ২৩ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। এরপর ২৭, ২৯ এপ্রিল ও ২ মে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ২৭ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।

এদিকে পাকিস্তানে চলমান জ্বালানি সংকটের কারণে এবারের পিএসএল আয়োজন হচ্ছে বিশেষ বিধিনিষেধের মধ্যে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট হলেও দর্শকশূন্য স্টেডিয়ামে এবং মাত্র দুটি ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি সংকট ও আঞ্চলিক অস্থিরতার কারণে জনসাধারণের চলাচল কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। সে কারণে লাহোর ও করাচিতেই সীমাবদ্ধ রাখা হয়েছে ম্যাচ আয়োজন। ফয়সালাবাদ, রাওয়ালপিন্ডি, মুলতান ও পেশোয়ারকে ভেন্যুর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যাতে ভ্রমণ ও সম্পদ ব্যবহারের পরিমাণ কমানো যায়।

এ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত শহরগুলোর দর্শকদের জন্য হতাশা প্রকাশ করেছেন মোহসিন নাকভি, বিশেষ করে পেশোয়ারের সমর্থকদের জন্য, যেখানে এবার প্রথমবারের মতো পিএসএলের ম্যাচ হওয়ার কথা ছিল। তবে টিকিট বিক্রি না হওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলোর যে আর্থিক ক্ষতি হবে, তার ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
 

Popular

More like this
Related

স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাক, ১৫ লাখ ডলার দাবি হ্যাকারদের

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ...

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ৩

গাজীপুর মহানগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তিকে হত্যার...

হারানো ট্রফি ও এক চতুষ্পদ হিরো: যখন ফুটবল বিশ্বকে বাঁচিয়েছিল ‘পিকলস’

মাঠের লড়াই শুরু হতে তখনও মাস চারেক বাকি। ফুটবল...

চাটমোহর স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে পুলিশ সদস্য আহত

পাবনার চাটমোহর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মো....