কুড়িগ্রামে ছেলের শাবলের আঘাতে বাবা নিহত

Date:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের ঘটনায় ছেলের আঘাতে প্রাণ হারিয়েছেন বাবা।

আজ রোববার দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে আসাদুজ্জামান মানিককে (২৯) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় এক বছর আগে মানিকের বিয়ে হয়, কিন্তু শুরু থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল। প্রায় চার মাস আগে মানিক তার স্ত্রীর সঙ্গে আর সংসার করবেন না বলে পরিবারকে জানিয়ে দেন। কিন্তু তার বাবা আব্দুল খালেক (৫৮) এই সিদ্ধান্ত মেনে না নিয়ে সামাজিক ও পারিবারিক মর্যাদার কথা বিবেচনায় স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য চাপ দিতে থাকেন।

ঈদ উপলক্ষে আজ দুপুরে এ বিষয়ে আবারও আলোচনা শুরু হয় এবং বাবা-ছেলের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মানিক তার হাতে থাকা লোহার শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করেন এবং আব্দুল খালেক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা মানিককে আটক করে পুলিশে খবর দেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘অভিযুক্ত মানিককে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার শাবল উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক দাবি করেছেন, ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি ওই সম্পর্ক মেনে নিতে পারেননি। জিজ্ঞাসাবাদের সময় মানিককে মানসিকভাবে কিছুটা অস্থিরও মনে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
 

Popular

More like this
Related

রায়োর বিপক্ষে কষ্টার্জিত জয় বার্সেলোনার

ক্লান্ত শরীর, ধীর ছন্দ, তবুও ‘ম্যাকারোনি’ ম্যাচে জেতার অভ্যাসে...

মানতা সম্প্রদায়ের ঈদ: একদিনের মাংস-ভাত শেষে ফের নুন-পান্তার জীবন

মানতা সম্প্রদায়ের মানুষের জন্য ঈদ আসে শুধু একবেলার আনন্দ...

বান্দরবানে হোটেল-রিসোর্টে ঠাঁই নেই, স্পটগুলোতে পর্যটকের উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে পার্বত্য জেলা বান্দরবান যেন...

চার তারা: জার্মানির বিশ্বজয়ের গল্প

ফিফা বিশ্বকাপে শিরোপার সংখ্যার বিচারে ব্রাজিলের ঠিক পরেই অবস্থান...