বৈশ্বিক সূচির অনিশ্চয়তা, এশিয়ান কাপের বিডিং স্থগিত

Date:

এশিয়ান ফুটবলের ভবিষ্যৎ সূচি নিয়ে বড় এক মোড়ের ইঙ্গিত দিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। হঠাৎ করেই ২০৩১ ও ২০৩৫ সালের এএফসি এশিয়ান কাপ আয়োজনের বিডিং প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছে মহাদেশীয় এই শীর্ষ সংস্থাটি।

শুক্রবার এক বিবৃতিতে এএফসি জানায়, বৈশ্বিক ফুটবল ক্যালেন্ডারে সম্ভাব্য বড় পরিবর্তন নিয়ে ফিফার সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, ভবিষ্যতে এশিয়ান কাপ আবারও জোড় সংখ্যার বছরে আয়োজন করা হতে পারে, যা বর্তমান সূচির সঙ্গে বড় ধরনের সাংগঠনিক রদবদল এনে দেবে।

এএফসি বলছে, এমন পরিবর্তন তাদের সবচেয়ে মর্যাদাপূর্ণ জাতীয় দলভিত্তিক টুর্নামেন্টের পরিকল্পনা, সূচি ও কৌশলে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। তাই পুরো প্রতিযোগিতা ক্যালেন্ডার নতুন করে পর্যালোচনা শুরু করেছে সংস্থাটি। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই চলমান বিডিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে আরও সুসংগঠিত ও পরিষ্কার কাঠামোর মাধ্যমে আয়োজক নির্বাচন করা যায়।

এর আগে ২০৩১ সালের এশিয়ান কাপ আয়োজনের জন্য ছয়টি দেশ আগ্রহ দেখিয়েছিল অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, কুয়েত দক্ষিণ কোরিয়া এবং যৌথভাবে কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। অন্যদিকে ২০৩৫ সালের আসর আয়োজনের দৌড়ে ছিল অস্ট্রেলিয়া, কুয়েত, দক্ষিণ কোরিয়া এবং জাপান।

ঐতিহাসিকভাবে ১৯৫৬ সালে যাত্রা শুরুর পর দীর্ঘ সময় এশিয়ান কাপ জোড় বছরেই অনুষ্ঠিত হয়েছে। তবে ২০০৭ সালে ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার যৌথ আয়োজনে সূচিতে পরিবর্তন আসে। এরপর থেকে বেশিরভাগ আসরই বিজোড় বছরে অনুষ্ঠিত হচ্ছে।

সবশেষ আসরটি ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হয় কাতারে, যেখানে স্বাগতিকরাই শিরোপা জিতে শিরোপাধারী হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখে। মূলত চীন কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২৩ সালের আয়োজকত্ব ছেড়ে দিলে কাতার বিকল্প হিসেবে দায়িত্ব নেয়। এদিকে আগামী এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জানুয়ারিতে সৌদি আরবে।
 

Popular

More like this
Related

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের...

শেষ বক্তব্যে যে হুঁশিয়ারি দিয়েছিলেন আইআরজিসি মুখপাত্র নায়িনি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি...

ইরান থেকে আজ রাতে দেশে ফিরছেন ২৮০ জন

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের মধ্যে ইরানে আটকা পরা প্রায় ২৮০...

কলকাতার ‘আজাদি’ সিনেমায় চঞ্চল চৌধুরী

দুই বাংলার সাড়া জাগানো অভিনেতা চঞ্চল চৌধুরী কলকাতার একটি...