পদ্মা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে রেকর্ড

Date:

পদ্মা সেতুতে গত তিন দিনের ঈদযাত্রায় যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। 

গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ১ লাখ ১৯ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ টাকারও বেশি, যা গত বছরের তুলনায় বেশি।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এসব তথ্য নিশ্চিত করেছেন।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ মার্চ), বুধবার (১৮ মার্চ) ও বৃহস্পতিবার (১৯ মার্চ) এই তিন দিনে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। ২০২৫ সালের একই সময়ে যানবাহন পারাপারের সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। 

এই তিন দিনে সেতুতে মোট টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা। গত বছর একই সময়ে টোল আদায়ের পরিমাণ ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা। ফলে চলতি বছরে টোল আদায়েও বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

আবু সাদ নিলয় জানান, গত ঈদের তুলনায় এবার সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহনের চাপ অনেক বেশি ছিল, যা টোল আদায়ের এই নতুন রেকর্ডে ভূমিকা রেখেছে।

তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ মঙ্গলবার সেতু দিয়ে ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়। 

১৮ মার্চ বুধবার ৪১ হাজার ৮৮৫টি যানবাহন চলাচলের বিপরীতে টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। 

আর ১৯ মার্চ বৃহস্পতিবার ৩৯ হাজার ২৮০টি যানবাহন পারাপার হলে টোল সংগৃহীত হয় ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

 

Popular

More like this
Related

শেষ বক্তব্যে যে হুঁশিয়ারি দিয়েছিলেন আইআরজিসি মুখপাত্র নায়িনি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি...

ইরান থেকে আজ রাতে দেশে ফিরছেন ২৮০ জন

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের মধ্যে ইরানে আটকা পরা প্রায় ২৮০...

কলকাতার ‘আজাদি’ সিনেমায় চঞ্চল চৌধুরী

দুই বাংলার সাড়া জাগানো অভিনেতা চঞ্চল চৌধুরী কলকাতার একটি...

তনু হত্যা: ১০ বছরে ৭৮ শুনানির তারিখ, গ্রেপ্তার নেই

সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পূর্ণ হলো আজ...