চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

Date:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজাদ
হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই যুবক বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

‘গতকাল সন্ধ্যা ৭টার দিকে বিএসএফের গুলিতে তিনি আহত হয়েছেন। এ বিষয়ে একটি জিডি (সাধারণ ডায়েরি) প্রক্রিয়াধীন,’ বলেন তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিমন শেখ জানান, ‘গত রাতে আজাদ হোসেনকে হাসপাতালে আনা হয়। তার শরীরে ছররা গুলির একাধিক চিহ্ন রয়েছে।’

Popular

More like this
Related

ইসরায়েলি হামলায় আইআরজিসি মুখপাত্র মোহাম্মদ নায়িনি নিহত

ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ইরানের আধাসামরিক বাহিনী বিপ্লবী গার্ডের...

এত বিষণ্ণ ঈদ আগে কখনো আসেনি ছাতিয়ানপাড়া গ্রামে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজার থেকে তিন কিলোমিটার দূরে...

পাঁচটি তারা: ব্রাজিলের বিশ্বজয়ের গল্প

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ব্রাজিলের চেয়ে সফল আর কোনো নাম...

২৫ বছর পর প্রাণ ফিরছে মিন্টো রোডের ২৯ নম্বর ভবনে

দীর্ঘ ২৫ বছর পর আবারও প্রাণ ফিরছে রাজধানীর মিন্টো...