খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

Date:

খুলনার একটি আবাসিক এলাকায় ঘরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর লবণচরা থানার কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ চারজন হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইসুল ইসলাম ও ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা ও ফাহিমার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, প্রায় তিন বছর আগে রাশিদুল একটি মাদক মামলায় কারাবন্দি হয়েছিলেন। কারাগারে তার সঙ্গে একই ধরনের মামলায় বন্দি ইমরান নামে এক ব্যক্তির পরিচয় হয়। পরবর্তীতে ইমরানের বাড়িতে রাশিদুল যাতায়াত শুরু করেন। আনুমানিক ছয়-সাত মাস আগে ইমরান আবারও এক মামলায় কারাগারে গেলে রাশিদুল ইমরানের স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন। ধারণা করা হচ্ছে, এর জেরে এই হামলা হয়ে থাকতে পারে।

একই মত দিয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান ডেইলি স্টারকে বলেন, ‘হামলায় পাঁচ-ছয়জন অংশ নিয়েছিল। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

Popular

More like this
Related

বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবানে মেঘলা পর্যটন এলাকায় পাহাড়ের নিচ থেকে মা ও...

হঠাৎ বৃষ্টি ও লোকসানের ভারে ম্লান ঠাকুরগাঁওয়ের আলু চাষিদের ঈদ

চারদিকে ঈদের কেনাকাটার ধুম পড়লেও ঠাকুরগাঁওয়ের আলু চাষিদের চোখেমুখে এখন...

রাজধানীতে চলন্ত প্রাইভেট কার থেকে ব্যাগ টান, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর উত্তরায় চলন্ত প্রাইভেট কার থেকে ছিনতাইকারী ব্যাগ ধরে...

শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী

দেশে প্রথমবারের মতো কোনো কল-কারখানায় শ্রমিক অসন্তোষ হয়নি মন্তব্য...