চাপ থাকলেও যানজট নেই ঢাকা-আরিচা মহাসড়কে

Date:

ঈদুল ফিতর ঘিরে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে ধামরাই পর্যন্ত এলাকায়। চাপ থাকলেও কোথাও যানজট সৃষ্টি হয়নি।

এ ছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহনের তীব্র চাপ থাকায় কোথাও কোথাও ধীরগতিতে চলছে যানবাহন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী-যানবাহনের চাপ আছে। কিন্তু গতকাল ও রাতের তুলনায় অনেকটাই কম। যানবাহন স্বাভাবিকভাবেই চলছে।

তিনি আরও বলেন, নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। কোথাও কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। বেলা বাড়ার সঙ্গে চাপ আরও বাড়তে পারে। তবে যানজট সৃষ্টি হবে না বলে মনে করছি।

Popular

More like this
Related

বিক্রিতে মন্দা, তার ওপর চাঁদাবাজি—দ্বিমুখী চাপে কারওয়ান বাজারের ফুটপাতের ব্যবসায়ীরা

ঈদ প্রায় চলে এলেও বিটিএমসি ভবনের পাশের ব্যস্ত ফুটপাথের...

মধ্যপ্রাচ্য সংঘাতে প্রবৃদ্ধি কমার আশঙ্কা, হুমকিতে খাদ্য নিরাপত্তা: বিশ্ব বাণিজ্য সংস্থা

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক বাণিজ্যের প্রবৃদ্ধি কমার পাশাপাশি...

ইরান নিয়ে রিয়াদে কী আলোচনা করলেন আরব মন্ত্রীরা

মধ্যপ্রাচ্যে চরম বিশৃঙ্খলা তৈরি করা ইরান যুদ্ধ চতুর্থ সপ্তাহে...

বটের সামাজিকমাধ্যম ‘মল্টবুক’

বর্তমানে সামাজিকমাধ্যমে আমরা একে অন্যকে 'বট' বলে দোষারোপ করি।...