সদরঘাটে লঞ্চের ধাক্কায় নিহত: তদন্তে ২ কমিটি, ২ লঞ্চের পারমিট বাতিল

Date:

রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিটও বাতিল করা হয়েছে।

গতকাল বুধবার রাতের এই দুর্ঘটনায় একজন নিহত, একজন আহত ও অন্তত একজন নিখোঁজ রয়েছেন। গতরাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, গঠিত তদন্ত কমিটিগুলোকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। তদন্তে যারাই দায়ী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে অপেক্ষমাণ একদল যাত্রীকে একটি লঞ্চ ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের নাম সোহেল ফকির (২২)। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চর খাগকাটার বাসিন্দা।

এই ঘটনার পর থেকে সোহেলের বাবা মিরাজ হোসেন (৫২) নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় সোহেলের স্ত্রী রুবি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি দুটির একটির নেতৃত্বে রয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু ইসলাম। অন্যটির প্রধান হিসেবে আছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম।

আহতদের চিকিৎসার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ও আহতদের চিকিৎসায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আহত এক নারী বর্তমানে অন্তঃসত্ত্বা। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মা ও গর্ভের সন্তান—উভয়ই এখন আশঙ্কামুক্ত রয়েছেন।

 

Popular

More like this
Related

দলের সবার মধ্যে এখন দারুণ বোঝাপড়া: জামাল ভূঁইয়া

হামজা চৌধুরী ও শমিত সোমের মতো ফুটবলাররা দলে আসায়...

ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান

দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লাকে এবারের...

বিক্রিতে মন্দা, তার ওপর চাঁদাবাজি—দ্বিমুখী চাপে কারওয়ান বাজারের ফুটপাতের ব্যবসায়ীরা

ঈদ প্রায় চলে এলেও বিটিএমসি ভবনের পাশের ব্যস্ত ফুটপাথের...

মধ্যপ্রাচ্য সংঘাতে প্রবৃদ্ধি কমার আশঙ্কা, হুমকিতে খাদ্য নিরাপত্তা: বিশ্ব বাণিজ্য সংস্থা

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক বাণিজ্যের প্রবৃদ্ধি কমার পাশাপাশি...