লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে ‘ক্লাস্টার ওয়ারহেড’ দিয়ে ইরানের হামলা

Date:

ইরানের নিরাপত্তাপ্রধান আলি লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত (গুচ্ছ বোমা) ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে তেহরান।

আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

রয়টার্স বলছে, মঙ্গলবার রাতের ওই হামলায় তেল আবিবের ঘনবসতিপূর্ণ একটি এলাকার কাছে অন্তত দুজন নিহত হন। এলাকাটিতে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও রয়েছে। এই হামলার ফলে চলমান যুদ্ধে ইসরায়েলে নিহতের সংখ্যা অন্তত ১৪ জনে পৌঁছেছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, হামলায় খোররামশাহর-৪ এবং কদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলোতে একাধিক ওয়ারহেড থাকে।

ইসরায়েলের দাবি, ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে, যেগুলো আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে, ফলে এগুলো প্রতিহত করা কঠিন হয়ে যায়।

 

 

Popular

More like this
Related

‘আলি লারিজানি হত্যায় ইরানের নেতৃত্বে ফাটল ধরবে না’

ইরানের প্রভাবশালী নেতা ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল প্রধান...

সিএনজি-অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু, আহত ২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে...

কৃষকদের ফসলের সুরক্ষায় ইনস্যুরেন্স হবে: কৃষিমন্ত্রী

কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে...

আল আকসা বন্ধ রেখেছে ইসরায়েল, নামাজে বাধা

পবিত্র রমজান মাসেও পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলি...