মেক্সিকোতে বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নিতে ফিফার সঙ্গে আলোচনায় ইরান

Date:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিতে চায় ইরান। এই বিষয়ে দেশটির ফুটবল ফেডারেশন ফিফার সঙ্গে ‘আলোচনা’ করছে বলে সোমবার মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে।

গত মাসের শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ায় আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মেক্সিকোতে ইরানি দূতাবাসের এক্স (টুইটার) হ্যান্ডেলে ফুটবল প্রধান মেহেদি তাজ বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু আমাদের দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তাই আমরা আমেরিকায় যাব না।’

তিনি আরও জানান, ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের জন্য তারা ফিফার সঙ্গে যোগাযোগ করছেন। বর্তমান সূচি অনুযায়ী, ইরানের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে হওয়ার কথা। দলটির অনুশীলন ক্যাম্প হওয়ার কথা ছিল অ্যারিজোনায়।

মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পছন্দিদেহ সোমবার এক বিবৃতিতে মার্কিন সরকারের অসহযোগিতার নিন্দা জানান। তিনি বলেন, আমেরিকা ইরানি প্রতিনিধিদের ভিসা এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে গড়িমসি করছে। তাই তিনি ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানি দল যুক্তরাষ্ট্রে ‘স্বাগত’ হলেও নিরাপত্তার খাতিরে তাদের আসা উচিত নয়। তার এই মন্তব্যের পর থেকেই বিতর্ক শুরু হয়। জবাবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, কেউ তাদের বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সামরিক সংঘাতের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

Popular

More like this
Related

ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই হঠাৎ...

ট্রাম্পের হুমকির পর কিউবার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

ইরান যুদ্ধ চলাকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে...

ইরানের ‘ক্ষেপণাস্ত্র নগরী’ কেশম দ্বীপে আরও যা আছে

গ্রিক পুরানের কিংবদন্তি চরিত্র এরিথ্রাসের প্রাচীন সমাধির জন্য একসময়...

ছেলে-ভাতিজাকে নিয়ে পিকআপ ভ্যানে মানিকের ঈদযাত্রা

১৭ বছরের ছেলে রয়েলকে নিয়ে সাভারের একটি কার্টন ফ্যাক্টরিতে...