রিয়ালের মুখোমুখি হওয়ার আগে কোনো সুনির্দিষ্ট ‘প্ল্যান’ নেই গার্দিওলার

Date:

রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগেই ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়টা যেন সময়ের ব্যাপার মনে হচ্ছে পেপ গার্দিওলার শিষ্যদের জন্য। তবে সামনে পাহাড়সম কঠিন চ্যালেঞ্জ হলেও হাল ছাড়ছেন না সিটিজেনদের তারকা স্প্যানিশ কোচ। খাদের কিনারায় দাঁড়িয়েও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি।

আগামীকাল মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ফিরতি লেগ। বড় ব্যবধানে পিছিয়ে থাকায় ভীষণ চাপ মাথায় নিয়েই ঘরের মাঠে নামবে ম্যান সিটি। তবে কোনো সুনির্দিষ্ট ‘প্ল্যান’ না থাকলেও গার্দিওলা মনে করেন, ফুটবল অনিশ্চয়তার খেলা এবং এখানে যে কোনো কিছুই সম্ভব।

সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সিটির কোচ বলেন, ‘এটা একটা ফুটবল ম্যাচ, অনেক কিছুই ঘটতে পারে। আমাদের মনোযোগ ধরে রাখতে হবে এবং ম্যাচটা জেতার চেষ্টা করতে হবে। তারপর দেখা যাক কী হয়। আমার কাছে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, শুধু চেষ্টা করে দেখা।’

গত সপ্তাহে মাদ্রিদে সফর করা এবং গত শনিবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র— সব মিলিয়ে ঠাসা সূচিতে ফুটবলাররা ক্লান্ত। তাই ম্যাচের আগের দিন অনুশীলনের ধার ধারেননি গার্দিওলা। ওয়েস্টহ্যামের মাঠে হোঁচট খেয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বড় ধাক্কা খাওয়ার পর শিষ্যদের মানসিক ও শারীরিকভাবে চনমনে দেখতে চাইছেন তিনি।

গার্দিওলা সাফ জানিয়ে দেন, ‘অনুশীলন আমাদের খুব বেশি উন্নতি করতে পারবে না, আর হাতে সময়ও নেই। আমি চাই, ওরা বাড়িতে থেকে বিশ্রাম নিক।’

রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার খেলোয়াড় ও কোচ হিসেবে সুনাম কুড়ানো গার্দিওলা যোগ করেন, ‘আমরা কাল (মঙ্গলবার) অনুশীলন করব। (স্থানীয় সময়) দুপুর দুইটার দিকে সবাই একত্রিত হব এবং একটু গা গরম করে মাঠে নেমে যাব। এই মৌসুমে আগেও দুই-তিনবার এমনটা করেছি আমি।’

Popular

More like this
Related

বিদ্যুৎ সরবরাহ বন্ধ, অন্ধকারে পুরো কিউবা

কিউবার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।আজ সোমবার সিএনএন...

ঝড়-বৃষ্টিতে জয়পুরহাটের ৮২১ হেক্টর জমির আলু নষ্ট, ক্ষতির মুখে জামালপুরের ভুট্টা চাষি

উত্তরবঙ্গের জয়পুরহাট ও বগুড়া জেলায় গত চার দিনের বৃষ্টি...

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব বাংলাদেশের

বাংলাদেশ এক গিগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা উন্নয়নের মাধ্যমে ২৫ বছরে...

জামালপুরে থানার নির্মাণাধীন ভবনের ছাদধসে ৮ শ্রমিক আহত

জামালপুরের ইসলামপুর উপজেলায় নির্মাণাধীন থানা ভবনের ছাদের একটি অংশ...