‘রিপ্লে দেখে রিভিউ নিয়েছে বাংলাদেশ’, ম্যাচ রেফারির কাছে পাকিস্তানের অভিযোগ

Date:

সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে নেওয়া বাংলাদেশ রিভিউ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই রিভিউ নিয়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে নালিশ জানিয়েছে পাকিস্তান দল। পাকিস্তানের দাবি, নিয়ম ভেঙে জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখার পর রিভিউ নিয়েছে বাংলাদেশ। সূত্রের বরাতে এমন খবর দিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ। 

ঘটনাটি ঘটে ম্যাচের শেষ ওভারে। জয়ের জন্য পাকিস্তানের শেষ ২ বলে ১২ রান দরকার ছিল। রিশাদ হোসেনের বল লেগ স্টাম্পের বাইরের দিকে গেলে আম্পায়ার কুমার ধর্মসেনা ‘ওয়াইড’ ঘোষণা করেন। এতে ২ বলে ১১ রানের চাহিদায় নেমে আসে ম্যাচ। মরিয়া বাংলাদেশ ওয়াইড থেকে রক্ষার চেষ্টা চালায়।  সরাসরি ওয়াইড রিভিউ করার নিয়ম  নেই আন্তর্জাতিক ক্রিকেটে। কিপার লিটন দাসের আইডিয়ায় বাংলাদেশ এলবিডব্লিউ-এর আবেদন করে রিভিউ নেয়। অনুমিতভাবে রিভিউতে এলবিডব্লিউ হয়নি, তবে ব্যাটে বল লাগায় ওয়াইড সিদ্ধান্তটি বাতিল হয়ে যায়।

পাকিস্তানের মূল আপত্তিগুলো হলো:

সময়ের সীমাবদ্ধতা: নিয়ম অনুযায়ী ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নিতে হয়, কিন্তু পাকিস্তান মনে করছে বাংলাদেশ আরও বেশি সময় নিয়েছে।

স্ক্রিনে রিপ্লে দেখা: অভিযোগ উঠেছে যে, মাঠের বড় পর্দায় রিপ্লে দেখার সুযোগ পাওয়ার পরেই বাংলাদেশ রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

টাইমারের অনুপস্থিতি: ওই সময় টিভি সম্প্রচারে কোনো নির্দিষ্ট সময় বা টাইমার দেখানো হচ্ছিল না।  

ম্যাচ শেষে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন রেফারি রাহুলের  সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ জানান। তবে রেফারির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাগতিক বাংলাদেশ কোনো অন্যায্য সুবিধা নেয়নি।

শেষ পর্যন্ত ওই ম্যাচটি ১১ রানে জিতে নেয় বাংলাদেশ। একই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

 

 

Popular

More like this
Related

আল আকসা বন্ধ রেখেছে ইসরায়েল, নামাজে বাধা

পবিত্র রমজান মাসেও পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলি...

অসম্ভবকে সম্ভব করার গল্প: আন্ডারডগদের রূপকথা যখন ইতিহাস বদলায়

বিশ্বকাপ মানেই কি কেবল বড় দল আর তারকা ফুটবলারদের...

চাপ বাড়লেও যানজট নেই টাঙ্গাইলে, গণপরিবহন সংকটে ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের...

ঈদের ছুটিতে চা-বাগানের হাতছানি

ঈদের টানা ছুটিতে পর্যটকদের ঢল নামার অপেক্ষায় সিলেটের সবুজে...