খিলক্ষেতে বিদ্যুতের তার বসাতে গিয়ে ৩ কর্মীর মৃত্যু

Date:

রাজধানীর খিলক্ষেতে মাটির নিচে বিদ্যুতের তার বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকোর আউটসোর্সিং কোম্পানির ৩ কর্মী মারা গেছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে খাঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন বরগুনা সদর থানার মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও জামালপুরের বকশিগঞ্জের ফরিদ জামান (৬৪)।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল জব্বার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিদ্যুতের তার বসানোর কাজ করার সময় কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের ৩ জন পরে মারা যান।’

ডেসকোর চিফ ইঞ্জিনিয়ার মনজুরুল হক বলেন, ‘গত এক মাস ধরে সেখানে মাটির নিচে তার বসানোর কাজ চলছিল। ডেসকোর আউটসোর্সিং কোম্পানির কর্মীরা বিদ্যুতের তার মাটির নিচে বসাচ্ছিলেন। সেখানে তারা ক্রেন দিয়ে ট্রাক থেকে তার নামাচ্ছিলেন। এসময় কোনোভাবে ৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে ৩ জন মারা যান।’

মরদেহগুলো কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

Popular

More like this
Related

বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে গ্যালারিতে ছিলেন নিশো–পূজা

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের...

লিটন-শান্তর পরামর্শে শেষের ওই রিভিউ নিয়েছিলেন মিরাজ

দুই বলে ম্যাচ জিততে পাকিস্তানের তখন দরকার ১২ রান।...

ভিডিও বার্তায় মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন নেতানিয়াহু

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী...

শহীদ মিনারের সামনে গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাকিব (২৫)...