দোকানে আলোকসজ্জা বন্ধ, এসি চলবে ২৫ ডিগ্রির ওপরে

Date:

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে আলোকসজ্জা পরিহার ও এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখাসহ কয়েকটি পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন ব্যবসায়ী নেতারা।

আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে থাকা সব ধরনের আলোকসজ্জা বাতি বন্ধ রাখতে হবে। পাশাপাশি এয়ার কন্ডিশনার ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে তাপমাত্রায় সেট করতে হবে। এ ছাড়া দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডের বাতি প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ রাখতে হবে।

বিদ্যুৎ ব্যবহার কমাতে এসব সিদ্ধান্তে একমত হয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি, এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতা ও প্রতিনিধিরা।

 

 

Popular

More like this
Related

‘রাক্ষস’ একটি রোমান্টিক সিনেমা: সিয়াম আহমেদ

সিয়াম আহমেদ ঢাকাই সিনেমার একজন দর্শকপ্রিয় নায়ক। এবারের ঈদে...

দুই দশক পর দখলমুক্ত কক্সবাজারের সুগন্ধা সৈকত

প্রশাসনের হুঁশিয়ারির পর কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের সৈকত থেকে ব্যবসায়ীরা...

ইরান যুদ্ধের কৌশল সামলাচ্ছেন যে মার্কিন অ্যাডমিরাল

লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর হুমকি সর্বোচ্চ পর্যায়ে...

গাজীপুর ও নেত্রকোণাসহ ৫ জেলায় নতুন ডিসি

গাজীপুর, নেত্রকোণা, কুষ্টিয়া, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ—এই পাঁচ জেলায় নতুন...