বৈরী আবহাওয়ায় খেলা বন্ধ

Date:

মিরপুরের আকাশ মেঘলা হলেও বাংলাদেশের ইনিংসের শুরুতে যেন বজ্রপাত হয়েছিল ব্যাটারদের উইকেটে। পাকিস্তানের দেয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। তবে মাঠের উত্তেজনার মাঝে বাগড়া দিয়েছে প্রকৃতির ডাক; বজ্রপাতের কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। কিছুক্ষণের মধ্যে শিলা বৃষ্টিও হয়। 

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের ৬.৩ ওভার শেষে খেলা বন্ধ করা হয়। এ সময় ৩ উইকেটে ২৭ রান তোলে বাংলাদেশ। দুই লিটন দাস ১৩ ও তাওহিদ হৃদয় ০ রানে ব্যাটিং করছেন।

এদিন লক্ষ্য তাড়ায় নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ২৭৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। তবে খেলার মাঝপথে বজ্রপাত শুরু হওয়ায় দুই আম্পায়ার তানভীর আহমেদ ও আদ্রিয়ান হোল্ডস্টক ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বিস্তারিত আসছে…

Popular

More like this
Related

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও তার প্রশাসনের যত বিভ্রান্তিকর বক্তব্য

ইরানের সঙ্গে যুদ্ধের প্রায় দুই সপ্তাহ হলেও মার্কিন প্রেসিডেন্ট...

পিংক ফ্লয়েডের ‘ব্ল্যাক স্ট্র্যাট’ গিটার রেকর্ড ১৪.৬ মিলিয়ন ডলারে বিক্রি

ব্রিটিশ প্রগ্রেসিভ রক ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’ এর জনপ্রিয় সব...

বৃষ্টির পর নতুন টার্গেট পেল বাংলাদেশ

বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর...

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্তে ৬ ক্রুর সবাই নিহত

ইরাকের আকাশসীমায় মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ছয়...