ট্রাম্প কেন ইরানে হামলা চালাল—প্রকাশ্য শুনানিতে জবাব চান ডেমোক্র্যাট সিনেটর

Date:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে প্রকাশ্যে শুনানি চান উইসকনসিন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর টামি বাল্ডউইন। 

আজ বৃহস্পতিবার টেলিকনফারেন্সে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

এ নিয়ে বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, টামি বাল্ডউইনসহ আরও পাঁচজন ডেমোক্র্যাট সিনেটর ইতোমধ্যে ইরানে অনুমোদনহীন সামরিক হামলা ঠেকাতে ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন’ দাখিল করেছেন।

সিনেটর টামি বাল্ডউইন সাংবাদিকদের জানিয়েছেন, তিনি সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা জন থুনের কাছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নিয়ে প্রকাশ্যে শুনানি আয়োজনের দাবি উপস্থাপন করেছেন।

বাল্ডউইন বলেন, ‘তার নির্বাচনী এলাকার মানুষ জানতে চান ট্রাম্প কেন ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু প্রেসিডেন্ট এখন পর্যন্ত এ বিষয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা দিতে পারেননি।’

তার মতে, এই সংঘাত অবৈধ ও ইচ্ছাকৃতভাবে শুরু করা একটি যুদ্ধ। 

ট্রাম্পের কাছে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো স্পষ্ট কৌশল নেই বলেও অভিযোগ করেন এই সিনেটর।  

Popular

More like this
Related

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা...

ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে যান চলাচলের বিষয়ে...

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদার অনুরোধ বিবেচনা করা হচ্ছে: ভারত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায়...

শাহরিয়ার কবিরের মুক্তি চেয়ে বৈশ্বিক নাগরিক সমাজের আহ্বান

সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবিরের মুক্তি ও তার...