৬ দিনে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলারের বেশি: নিউইয়র্ক টাইমস

Date:

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

এক গোপন ব্রিফিংয়ের বরাতে আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনে অনুষ্ঠিত এক গোপন ব্রিফিংয়ে কংগ্রেস সদস্যদের যুদ্ধের খরচ জানিয়েছেন প্রতিরক্ষা কর্মকর্তারা।

তাদের দেওয়া তথ্যমতে, যুদ্ধের প্রথম দুই দিনেই প্রায় ৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। ছয় দিনে এই খরচ ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

তবে এতে হামলার আগে সামরিক প্রস্তুতির অনেক খরচ অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানায় নিউইয়র্ক টাইমস।

‘ইরান ওয়ার কস্ট ট্র্যাকার’-এর বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ১৭ বিলিয়ন ডলারের বেশি।

তাদের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে প্রতিদিন প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় করছে।

তাৎক্ষণিকভাবে সংঘাতের খরচ হিসাব রাখে ওয়েবসাইটটি।

প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে বলে উল্লেখ করে ওয়েবসাইটটি জানায়, এই হিসাবের মধ্যে দীর্ঘমেয়াদি খরচ—যেমন যুদ্ধ ফেরত সেনা সদস্যদের চিকিৎসাসহ অন্য সুবিধা ধরা হয়নি।

এর আগে ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিস জানায়, যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে প্রথম ১০০ ঘণ্টায় খরচ হয়েছে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা গড়ে প্রতিদিন প্রায় ৮৯১ মিলিয়ন ডলার।

Popular

More like this
Related

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদার অনুরোধ বিবেচনা করা হচ্ছে: ভারত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায়...

শাহরিয়ার কবিরের মুক্তি চেয়ে বৈশ্বিক নাগরিক সমাজের আহ্বান

সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবিরের মুক্তি ও তার...

ট্রাম্প কেন ইরানে হামলা চালাল—প্রকাশ্য শুনানিতে জবাব চান ডেমোক্র্যাট সিনেটর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত...

দুপুরে হাসি-আনন্দে বিয়ে, বিকেলে সড়কে ঝরল বর-কনেসহ ১৩ জনের প্রাণ

দুপুরেই হাসি, আনন্দ আর পরিবারের সবার ভালোবাসার মধ্য দিয়ে...